নিলামে দল পেলেও ভারতীয় মালিকের দলে খেলা অনিশ্চিত আবরারের
‘দ্য হানড্রেড’-এর নিলামের আগে বড় ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল যে, ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিগুলো নাকি পাকিস্তানি ক্রিকেটারদের দলে নেবে না। বিষয়টি নিয়ে ক্রিকেট অঙ্গনে শুরু হয় তীব্র আলোচনা-সমালোচনা। পরিস্থিতি এতটাই আলোচনায় চলে যায় যে শেষ পর্যন্ত ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডকেও এ নিয়ে ব্যাখ্যা দিতে হয়।