আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত অন্তত ১৭
আফগানিস্তানে রোববার (২২ ফেব্রুয়ারি) বিমান হামলা চালিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। একের পর এক সাম্প্রতিক হামলার পেছনে জড়িত সশস্ত্র গোষ্ঠীগুলোর ‘ক্যাম্প ও আশ্রয়স্থল’ লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে বলে দাবি ইসলামাবা্দের। এসব হামলার মধ্যে ইসলামাবাদের একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলাও রয়েছে, যেখানে বেশ কয়েকজন নামাজি নিহত হন। আল জাজিরা এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।