মা-মেয়েকে থানায় নির্যাতন, ওসিকে আদালতে তলব
কক্সবাজারের পেকুয়া থানার ভেতরে মা-মেয়েকে নির্যাতনের অভিযোগের ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলমকে তলব করেছেন আদালত। আগামী ১৬ মার্চের মধ্যে আদালতে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে তাকে নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (৯ মার্চ) কক্সবাজারের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিউল আযম এ সংক্রান্ত একটি আদেশ জারি করেন।