রাবি’র আদিবাসী শিক্ষার্থীদের আত্মপরিচয়ের উচ্চারণ
আজ ২১ ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি ঘিরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের আদিবাসী শিক্ষার্থীরা নিজেদের মাতৃভাষা, সাহিত্য, সংস্কৃতি ও পরিচয় নিয়ে তুলে ধরেছেন গভীর ভাবনা। তাদের কথায় উঠে এসেছে শেকড় হারানোর শঙ্কা, আবার ভাষা বাঁচিয়ে রাখার দৃঢ় অঙ্গীকারও।