সংসদের আইনি ছাড়পত্রের অপেক্ষায় স্থানীয় সরকার নির্বাচন
জাতীয় সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করলেও আইনি জটিলতার কারণে এখনো চূড়ান্ত রূপরেখা নির্ধারণ করতে পারছে না নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন-সংক্রান্ত আইন, বিশেষ করে আরপিও (গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২) সংশোধনীসহ একাধিক অধ্যাদেশ জাতীয় সংসদে পাসের অপেক্ষায় থাকায় কার্যক্রমে ধীরগতি দেখা দিয়েছে।