অপারেশন ডেভিল হান্টের কবজায় ২৯
রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ ২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এর মধ্যে যাত্রাবাড়ী থানায় ৯ জন, রূপনগর থানায় ৬ জন, শেরেবাংলা নগর থানায় ৬ জন, কলাবাগান থানায় ১ জন ও মতিঝিল থানা থেকে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।