ঢাকা-৮ আসন
ঢাকা-৮ আসনের ভোটে অনিয়মের দাবিতে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ জানিয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। অভিযোগ পত্রে তিনি বলেন, ভোট পুনর্গণনা না হওয়া পর্যন্ত যেন ওই আসনের শপথ পাঠ না করানো হয়।
রোববার (১৫ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার বরাবর তিনি এই আবেদন করেন। আবেদনে তিনি দাবি করেন, ওই আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস এবং তার নেতা-কর্মী, এজেন্ট ও পরিবারের সদস্যরা ভোট কারচুপি, প্রভাব বিস্তার, ফলাফল আটকে রাখা, বাতিলকৃত ভোট গণনাভুক্ত করাসহ নানা নিয়ম বহির্ভুত কাজ করেছেন।
বেসরকারি ফলাফলে ঢাকা-৮ আসনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস ৫৯ হাজার ৩৬৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন, যেখানে নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫৪ হাজার ১২৭ ভোট।