কয়েকদিন ঝড়বৃষ্টির পর দেশের ওপর দিয়ে মৌসুমের প্রথম তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে আজ দুপুরের মধ্যে সিলেট অঞ্চলে সবোর্চ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পাশাপাশি বৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (৩ এপ্রিল) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানা গেছে।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের সই করা সতর্ক বার্তায় বলা হয়েছে, সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এমন পরিস্থিতিতে সিলেট অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে।