বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১১টায় রাজধানীর বসুন্ধরায় বিরোধীদলীয় নেতার কার্যালয়ে তাদের মধ্যে সক্ষাৎ হয়।
সাক্ষাতে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিরোধীদলীয় নেতা নির্বাচিত হওয়ায় ডা. শফিকুর রহমানকে শুভেচ্ছা জানান। উভয় পক্ষ বাংলাদেশ ও চীনের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
আলোচনায় দুই দেশের অর্থনৈতিক, রাজনৈতিক, বাণিজ্যিক ও কূটনীতিক সম্পর্ক আরও জোরদারের বিষয় উঠে আসে। পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে কাজ করার প্রত্যাশাও ব্যক্ত করা হয়।
বৈঠকে চীন দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ড. লিউ ইউইং, রাজনৈতিক শাখার পরিচালক ঝ্যাং জিং, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও দলের পররাষ্ট্র বিষয়ক বিশেষ উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান উপস্থিত ছিলেন।