বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন। সোমবার (২ মার্চ) জাতীয় সংসদ সচিবালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এ ছাড়া, আরও ছয়জন সংসদ সদস্যকে হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ পাওয়া হুইপরা হলেন, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ, খুলনা-৩ আসনের রকিবুল ইসলাম বকুল, শরীয়তপুর-৩ আসনের মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, নাটোর-২ আসনের রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর-৪ আসনের আখতারুজ্জামান মিয়া ও লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজান।
এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে বলে জানায় জাতীয় সংসদ সচিবালয়। নবনিযুক্ত চিফ হুইপ ও হুইপরা মঙ্গলবার (৩ মার্চ) শপথ নিতে পারেন।