নাটক, টেলিফিল্মের জনপ্রিয অভিনেত্রী তানিয়া বৃষ্টি গুরুতর অসুস্থ। জানা গেছে তিনি ব্রেন টিউমারে আক্রান্ত। বর্তমানে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন আছেন এই অভিনেত্রী। খবরটি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু। তিনি জানান, ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় তার ব্রেনে অপারেশন করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকের তত্ত্বাবধানে হাসপাতালেই রয়েছেন।
অসুস্থতার খবরটি প্রথমে তানিয়া বৃষ্টিই সবাইকে জানান ফেসবুকে পোস্ট দিয়ে। ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে তানিয়া বৃষ্টির পোস্টে দেখা যায়, এক তোড়া ফুল হাতে হাসপাতালের বিছানায় বসে আছেন তিনি।
পোস্ট করা সেই ছবির ক্যাপশনে লিখেছেন, ‘সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা। পরিবার থেকে ফুল পেয়েছি। আমি তোমাদের সবাইকে ভালোবাসি। আগামীকাল আমার মাথায় অস্ত্রোপচার। সবাই আমার জন্য দোয়া করবেন।’