প্রিয়জন কিংবা প্রিয় মানুষের সান্নিধ্যে সবাই থাকতে চায়। পছন্দের মানুষ যদি হয় জীবন সঙ্গী, তাহলে তো কথাই নেই। চিত্রনায়িকা বুবলীর বর্তমান জীবনের দিকে তাকালে এমন একটি চিত্র পাওয়া যায়। শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয়ে আসার পর থেকেই শোবিজের আলোচনার কেন্দ্রে থাকছেন তিনি। কারণ অভিনয়ের বাইরে ব্যক্তিগত জীবনের নানা ঘটনার কারনেই বেশী আলোচনায় থাকছেন তিনি। শাকিব খানের সঙ্গে প্রেম এবং সন্তানের মা হয়ে আলোচনাকে করেছেন আরও প্রাসঙ্গিক।
যদিও শাকিবের সঙ্গে তার বিয়ে নিয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য এখনও মিলেনি। তারা কেউ নিজে থেকে বলেনও নাই এই বিষয়ে। এমন অবস্থায় বুবলী দ্বিতীয় সন্তানের মা হচ্ছেন আগামী জুন-জুলাইতে। এরইমধ্যে নানান সূত্রে বিষয়টির সত্যতা পাওয়া গেছে। তবে শাকিব খান নাকি বুবলীকে শর্ত দিয়েছেন, দ্বিতীয় সন্তান হওয়ার পর যেন বুবলী নতুন করে আর কোনো সিনেমায় চুক্তিবদ্ধ না হন। বুবলীও নাকি মেনে নিয়েছেন শর্তটি। শাকিব-বুবলী কেউই এই বিষয়ে কোনো মন্তব্য করেন নাই। তবে সমালোচকরা বলছেন, হয়ত বুবলী এই শর্ত ভেঙে আবারও ফিরবেন। তবে সময় হলেই সব কিছুর চুড়ান্ত উত্তর পাওয়া যাবে।