মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় ‘বরবাদ’ সিনেমাটি মুক্তির পর থেকেই বাংলাদেশে ‘জিল্লু’ নামটি ব্যাপক জনপ্রিয়। বলা যায় তরুণ সিনেমা দর্শকের কাছে এই নাম এবং এই নামের মানুষটি ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা পেয়েছে। তবে জিল্লু নামের আড়ালে ঢাকা পড়েছে তার আসল পরিচয়।
তিনি কলকাতার অভিনেতা শ্যাম ভট্টাচার্য।
আগের সিনেমার সাফল্যের পর পরিচালক হৃদয় আবারও তার নতুন প্রজেক্ট ‘রাক্ষস’ সিনেমায় এই জিল্লুরূপী ম্যাম ভট্টাচার্যকে কাস্ট করেছেন।
তিনি সিনেমাটির প্রধান অভিনেতা সিয়াম আহমেদের বিপরীতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। সিনেমায় এবার এই জিল্লুর উপস্থিতি কেমন হবে তা প্রকাশ করেনি পরিচালক।
আগামী ঈদে মুক্তি পেলেই বিষয়টি খোলাসা হবে বলে জানা গেছে।