নেত্রকোনায় খাদ্য সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় হাল ধরেছেন একদল কৃষক-কৃষাণি
নেত্রকোনার গ্রামাঞ্চলে কৃষি, খাদ্য নিরাপত্তা ও খাদ্য সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় নীরব বিপ্লব ঘটাচ্ছেন একদল কৃষক-কৃষাণি। প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে স্থানীয় জ্ঞান, অভিজ্ঞতা ও নিজস্ব সম্পদের সর্বোত্তম ব্যবহার করে তারা গড়ে তুলেছেন এগ্রোইকোলজি লার্নিং সেন্টার। নিরাপদ খাদ্য উৎপাদন, স্থানীয় বীজ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং কৃষকের অধিকার প্রতিষ্ঠায় এ উদ্যোগ এখন অনুকরণীয় মডেলে পরিণত হয়েছে।