ইরানের সঙ্গে চুক্তির ‘অধিকাংশ বিষয়ে সমঝোতা হয়ে গেছে’, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন একদিকে এমন দাবি করছেন, ঠিক তখনই তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, সর্বোচ্চ নেতার সম্মতি ছাড়া চু্ক্তির বিষয়ে কোনো সিদ্ধান্ত নেবে না তারা।
ইরানের তাসনিম নিউজ এজেন্সি রোববার (২৪ মে) এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে।
এদিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানান, দেশের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির অনুমতি ছাড়া যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।
তিনি বলেন, ‘যেকোনো ধরনের বক্তব্য, বিশ্লেষণ বা অবস্থান যা সমাজে বিভেদ সৃষ্টি করে, তা মূলত শত্রুর উদ্দেশ্যই সফল করে।’
‘সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের কাঠামোর বাইরে এবং সর্বোচ্চ নেতার অনুমতি ছাড়া দেশে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। দেশ পরিচালনায় প্রয়োজন একক সিদ্ধান্ত এবং সবার সম্মিলিত আনুগত্য,’ যোগ করেন ইরানি প্রেসিডেন্ট।