‘নাগরিক সেবায় অবহেলা করলে প্রয়োজনে চাকরিচ্যুত করা হবে’
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, নাগরিক সেবায় অবহেলা বা দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা প্রমাণিত হলে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে চাকরিচ্যুতিও করা হবে।