৬০-এ পা রেখেও ব্যাচেলর সুপারস্টার সালমান খান। কবে বিয়ে করবেন সালমান, এই উত্তর এখনো মেলেনি।
বিয়ে না করলেও তার প্রেমের গুঞ্জন ছড়িয়েছে অনেকের সঙ্গেই। তবে সেই প্রেম-পরিনয়ের দিকে আর এগোয় না।
বলিউডে সঙ্গীতা বিজলানি, ঐশ্বরিয়া রাই থেকে শুরু করে ক্যাটরিনা কাইফের সঙ্গেও সম্পর্কে জড়িয়েছিল সালমানের। কিন্তু কোন সম্পর্কই স্থায়ী হয়নি সালমান খানের।
কেন সালমানের বিয়ে হয় না, এর কারণ জানালেন তার বাবা সেলিম খান। প্রসঙ্গক্রমে তিনি টেনে আনে মা সালমা খানকে।
সেলিম খান জানান, অল্প বয়স থেকে সিনেমায় কাজ করছেন সালমান। তার ছেলের এমন মেয়ে পছন্দ যে বিয়ের পর বাড়িতে থাকবে। ওর জন্য খাবার তৈরি করবে। সন্তানদের মানুষ করবে তাদের স্কুলে নিয়ে যাবে পড়াশোনা করাবে। তবে সেলিম জানান, অভিনয় জগতের সঙ্গে যুক্ত মেয়েরা উচ্চাকাক্সক্ষী তারা চাইলেও এ রকম সাধারণ মানুষের মতো সংসার করতে পারবে না।
সেলিম আরও বলেন, ‘সালমান আসলে নিজের মায়ের প্রতিচ্ছবি খোঁজে। যেটা ওর মা করেছে ওদের জন্য, সালমান চায় ওর সঙ্গিনীও তেমনটাই করুক। কিন্তু সেটা এখন আর সম্ভব নয়।’
তবে সেলিম খানের এই ব্যাখ্যার পর এখনও এই বিষয়ে কোনো কথা বলেন নাই সালমান খান।
রিপোর্ট : সোহেল আহসান
কণ্ঠ : জাহারা জেবীন তন্নী