রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি-কাঁচা মিলনায়তনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘বৈশাখী কিডস ফেস্টিভ্যাল ২০২৬’। প্রায় পাঁচ শতাধিক ছাত্রছাত্রী ও অভিভাবকের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানস্থল শিশুদের আনন্দ-উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন গ্লোবাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. আনিসুজ্জামান।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করেন গুরুর বাড়ি কিডস কমিউনিটির প্রধান পৃষ্ঠপোষক, আমি’র খোঁজে ফাউন্ডেশন ও হিডস গ্রুপের চেয়ারম্যান লায়ন ডা. হারুন অর রশিদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইম্পেরিয়াল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মো. আসাদুজ্জামান। সাধারণ সম্পাদক মো. মাঈনুদ্দীনের সঞ্চালনায় ‘লার্ন টুডে লিড টুমরো’ প্রতিপাদ্যকে সামনে রেখে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক সুমন চৌধুরী।